বিষ প্রয়োগে গেম অব থ্রোনস নির্মাতাকে হত্যা

২৯ ডিসেম্বর, ২০২০ ১১:৩৫  
বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে চীনের কোটিপতি গেম নির্মাতা লিন কুই-কে। নিহত ৩৯ বছরের কুই ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন তিনি। গেম অব থ্রোনসের বাইরেও ইয়োজু ‘ব্রাউল স্টারস’ নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছে। সব মিলিয়ে এই গেম নির্মাতার একশ’ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে। সাংহাই পুলিশ জানিয়েছে, এক্রিসমাসের (বড়দিন) দিনে বিষ প্রয়োগ করে লিন কিই-কে হত্যা করা হয়েছে। আর এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে।